ethics
এথিক তারুণ্য সম্মাননা ও হাঁড়ি ফাটিবে শো। ৯ জানুয়ারি বিকাল ৫টা। ০১৭০৯৩৩২৮৩৯ এথিক তারুণ্য সম্মাননা ও হাঁড়ি ফাটিবে শো। ৯ জানুয়ারি বিকাল ৫টা। ০১৭০৯৩৩২৮৩৯
রাজদ্রোহী | RAJODROHI

রাজদ্রোহী | RAJODROHI

  • Published: 16 Dec 2024
  • ৯০ মিনিট
  • Drama

এথিক প্রযোজনা-১০ | রাজদ্রোহী 
এথিক এর দশম মঞ্চ প্রযোজনা রাজদ্রোহী। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন রেজানুর রহমান। 
একজন লেখক একজন ¯্রষ্টাও বটে। কারণ একজন লেখক চরিত্র সৃষ্টি করেন। লেখক মাত্রই সত্যনিষ্ঠ দেশপ্রেমিক মানুষ। তাঁর লেখা পড়ে পাঠক সত্যের সন্ধান করবেন, সত্যের পক্ষে দাঁড়াবেন একজন লেখককে নিয়ে এমন ভাবনাই বুকের গভীরে লালন করি আমরা। হতে চাই তাঁর মতো। প্রিয় লেখকের মতো। একজন লেখককে নিয়েই ‘রাজদ্রোহী’র গল্প শুরু। তবে এই লেখককে দেখেই আমাদের আশাভঙ্গ হতে শুরু করে। সত্য নয় মিথ্যাই এই লেখকের লেখালেখির মূল সুর। অবলীলায় মিথ্যা বলেন। মিথ্যা লেখেন। তাঁর উপন্যাসের চরিত্ররা সবাই নেগেটিভ। ভালো কিছু তাদের চোখে পড়ে না। ভালোর মধ্যে কালো খোঁজেন এই লেখক। খুন, রাহাজানি, অন্যায় অনাচারের পক্ষে প্রকাশ্যে কথা বলেন। একদিন তাঁর উপন্যাসের চরিত্ররা তারই বিরুদ্ধে ক্ষেপে ওঠে। মিথ্যার শক্তি দুর্বল হয়ে যায়। কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ান লেখক নিজেই। ‘রাজদ্রোহী’ আমাদের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার একটি প্রামান্য চিত্র। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন আলী আহমেদ মুকুল, আলোক পরিকল্পনা করেছেন আবু সুফিয়ান বিপ্লব, সঙ্গীত পরিকল্পনায় শিশির রহমান, পোষাক পরিকল্পনায় এনাম তারা সাকি এবং প্রচ্ছদ করেছেন সাকিল সিদ্ধার্থ। নাটকটি ২০২২ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে উদ্বোধনী মঞ্চায়ন হয়।

Ethic Production-10 | RAJDROHI 
Ethic's tenth stage production Rajdrohi. The drama was written and directed by Rezanur Rahman.
A writer is also a teacher. Because a writer creates characters. The writer is a true patriot. By reading his writing, the reader will find the truth, we cherish the idea of ​​a writer who will stand for the truth. I want to be like him. Like a favorite author. The story of 'Rajdrohi' begins with a writer. But seeing this writer, we start to lose hope. Truth not lies is the main theme of this author's writing. Recklessly lied. lied All the characters in his novels are negative. They do not see anything good. This writer looks for the black in the good. Speaks openly for murder, rape, injustice and lawlessness. One day the characters of his novel got angry against him. The power of lies weakens. The writer himself faced the hard truth. 'Rajdrohi' is an authentic picture of our social and political reality.

Set designed by Ali Ahmed Mukul, Light designed by Abu Sufian Biplab, Music designed by Shishir Rahman, Costume designed by Enam Tara Saki and Poster designed by Sakil Siddhartha. The play was inaugurated on December 10, 2022 at the Experimental Theater Hall of Bangladesh Shilpakala Academy.