- Theater Workshop
- 03 Apr 2026
মঞ্চ নাটকে তরুণ নাট্য কর্মীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে বিগত তিন বছরের ধারাবাহিকতায় এবারও প্রদান করা হবে এথিক তারুণ্য সম্মননা। এথিক এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপদযাপন উপলক্ষে এবার দেশজুড়ে জেলা শহরের বিভিন্ন নাট্য সংগঠনের ১৬ জন প্রতিভাবান তরুণ নাট্য কর্মীকে ‘এথিক তারুণ্য সম্মাননা’ ২০২৫ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারা হলেনÑ সীমান্ত দাস (থিয়েটার সার্কেল মুন্সিগঞ্জ),আমিনুল রাইহান (সংশপ্তক নাট্যদল নারায়ণগঞ্জ) অমিত চক্রবর্তী (তির্যক নাট্যদল চট্টগ্রাম), তাসলিমা আক্তার ইরিন (থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম), অমির দাশ (কক্সবাজার থিয়েটার), নুসরাত জাহান জিসা (জীবন সংকেত নাট্যগোষ্ঠী হবিগঞ্জ), মোঃ রুবেল মিয়া (শায়েস্তাগঞ্জ থিয়েটার), জয় সাহা (অনসাম্বল থিয়েটার ময়মনসিংহ), অভিষেক চক্রবর্তী (খেয়ালী গ্রæপ থিয়েটার বরিশাল), মোঃ আলী হায়দার রিয়াজ, (পঞ্চসিঁড়ি গ্রæপ থিয়েটার বরিশাল), মোঃ ফাহিম হাসান (বোধন থিয়েটার কুষ্টিয়া), কমল বিশ^াস (বিবর্তন যশোর) ল²ী রায়, (রংপুর নাট্যকেন্দ্র) মৌসুমী রহমান (প্রচ্ছদ কুড়িগ্রাম), দেবেশ্বর চন্দ্র সিংহ (আমাদের থিয়েটার দিনাজপুর) এবং মোঃ খাইরুল ইসলাম (অনুশীলন নাট্যদল, রাজশাহী)
২০২২ সালে ‘এথিক’ এই পুরস্কার প্রবর্তণ করে। ১১ জানুয়ারি শনিবার বিকেলে বেইলী রোডস্থ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এবারের পুরস্কার প্রদান করা হবে। নাট্যজন মামুনুর রশীদ, লাকী ইনাম, তারিক আনাম খান, আজাদ আবুল এবং আফজাল হোসেন, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শেষ পর্বে এথিক এর জনপ্রিয় নাটক উৎপল দত্ত’র ‘হাঁড়ি ফাটিবে’ মঞ্চস্থ হবে। নতুন আঙ্গিকে নাটকটি নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার।
নাট্যদল এথিক তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতিবছর এথিক তারুণ্য সম্মাননা প্রদান করে। তরুণ নাট্যকর্মীদের কাজের স্বীকৃতি ও দীর্ঘ মেয়াদি থিয়েটার চর্চায় উৎসাহিত করতে এই সম্মাননতা কার্যক্রম চালু করা হয়েছে। থিয়েটারের অন্যতম সক্রিয় দলগুলোর মধ্য থেকে দলীয়ভাবে নির্বাচিত তরুণ নিবেদিত নাট্যকর্মীদের হাতে ওঠে এই সম্মাননা। ২০২২ সালে স্বাধীনতা ৫০ বছর উদযাপন উপলক্ষে ৫০ টি নাট্যদলের ৫০ জন তরুন নাট্যকর্মীর হাতে এথিক তারুণ্য সম্মাননা প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর বছর অনুয়ায়ী সম্মাননা সংখ্যা নির্দ্ধারন করা হয়। অর্থ্যাৎ দলের বয়স যত বছর হবে ঠিক ততজন নাট্যকর্মীকে প্রদান করা হয় এথিক তারুণ্য সম্মাননা।